20 June 2013 , Thursday
Bangla Font Download
শিরোনাম:

You Are Here: Home » জাতীয়, সর্বশেষ সংবাদ » ফেনীর উত্তরাঞ্চল ও শহর টাউন সার্ভিসের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে

নাজমুল হক শামীম, ফেনী : ফেনীতে সড়ক দূর্ঘটনায় পলিটেকনিকেল ইনস্টিটিউটের দুই ছাত্র আহতের জেরে গাড়ি ভংচুরের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে ফেনীর উত্তরাঞ্চল ফেনী-পরশুরাম, ফেনী-ফুলগাজী সড়ক এবং শহর টাউন সার্ভিস বাস অনিদ্র্ষ্টি কালের জন্য ধর্মঘট চলছে।
জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ফেডারেশনের ডাকা এ ধর্মঘটকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শ্রমীকরা ঢাকা-চট্রগ্রাম পুরাতন মহাসড়কসহ আঞ্চলিক বিভিন্ন সড়কে অবরোধ করে বিক্ষোভ করে।

এসময় এসকল সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌছে যান চলাচল স্বাভাবিক করে।
দুপুরে শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গির আলম ও আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজম চৌধুরী নেতৃত্বে পরিবহন মালিক ও শ্রমীক ইউনিয়ন এক বিক্ষোভ মিছিল করে।

বাস ভাংচুরকারীদের গ্রেফতারের দাবীতে মিছিলটি শহর ঘুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার বরাবরে অভিযোগ জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার ফেনী পলিটেকনিকেল ইনস্টিটিউটের মেকানিকেল ডিপাটমেন্টের প্রথম বর্ষের ২য় শিফ্টের রুদ্র চন্দ দে ও প্রথম বর্ষের মোহাম্মদ সজিব গত বুধবার একই স্থানে সড়ক দূর্ঘটনায় আহত হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার বিকেলে ৫টি বাস, ট্রাক, হিউম্যান হলার, সিএনজি অটোরিক্সাসহ ১৫টি গাড়ি ভাংচুর করে।

Use Facebook to Comment on this Post

Leave a Reply

প্রধান সম্পাদকঃ সরদার আল আমিন। সম্পাদকঃ রহমান রনজু। নির্বাহী সম্পাদকঃ মোশারফ জামান আশিক। বার্তা সম্পাদকঃ আহাদ আলী মোল্লা। মফস্বল বার্তা সম্পাদকঃ আলম আশরাফ। যোগাযোগঃ ০১৭৪৩-৯৩০১৬০, ০১৭৪০-৫৯২৪২৭ ইমেলঃ prdnews24@gmail.com

Site Hosted By: WWW.LOCALiT.COM.BD